২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮০

মাদকবিরোধী চলমান অভিযানে ঢাকা মহানগরে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 02:28 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর বিভিন্ন

এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০ হাজার ৩১০টি ইয়াবা ট্যাবলেট,  ৯৭৮ গ্রাম হেরোইন, প্রায় ৭৪ কেজি  গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা করা হয়েছে বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।