নির্বাচন কমিশনে ইফতার মাহফিল
নির্বাচন কমিশন, ইসি সচিবালয়, নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট, এনআইডি প্রকল্প ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে নির্বাচন ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইসির উদ্যোগে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংশ্লিষ্টদের স্বাগত জানান ও কুশল বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, “নতুন ইসি ভবনে আমাদের এ ইফতার মাহফিল অনেকটা মিলনমেলায় রূপ নেয়।”
বর্তমান ও সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারদের মধ্যে অনেকে অংশ নেন ইফতার আয়োজনে।
উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ।
নির্বাচন কমিশনের সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিনিধিরাও যোগ দেন এই ইফতার মাহফিলে।
