২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৬

সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 01:02 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছে ৫৮ হাজার ৮৪৮টি ইয়াবা, ৩৪ কেজি গাঁজা, হেরোইন ও নেশার ইনজেকশন পাওয়া গেছে বলে মাসুদুর রহমানের ভাষ্য।

তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরীর সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে।