দাদির মৃত্যুবার্ষিকীতে মিলাদে প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদি সায়েরা খাতুনের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে বৃহস্পতিবার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
অনুষ্ঠানে সায়েরা খাতুনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
