২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন; আহত হয়েছেন এক শ্রমিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 05:59 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

ঢাকা মেডিকেল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আলী হোসেন (২২), রেজাউল (২০) ও হাফিজুল (২৩) নামের তিন শ্রমিককে হাসপাতালে আনার পর চিকিৎসক আলী ও রেজাউলকে মৃত ঘোষণা করেন।

এসআই বাচ্চু বলেন, সকাল ১১টার দিকে শ্যামপুরের আলীবহর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের একতলায় কাজ করছিলেন আলী, রেজাউল ও হাফিজুল।

রড ওপরে তোলার ভবনের পাশে বিদ্যুতের তারে জড়িয়ে যান তারা।

আহত হাফিজুরকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এসআই বাচ্চু।