সশস্ত্র বাহিনীর ইফতারে প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার সম্মানে মঙ্গলবার এই ইফতারের আয়োজন করে সশস্ত্র বাহিনী।
শেখ হাসিনা সেনা মালঞ্চে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজিমউদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু ইসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান তাকে স্বাগত জানান।
ইফতারের আগে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়ার পর ইফতারে অংশ নেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল হামিদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ইফতারে অংশ নেন।
এছাড়াও মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, রাজনীতিবিদ, তিন বাহিনীর সাবেক প্রধান, কূটনীতিক এবং উর্ধ্বতন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারাও ইফতারে অংশ নেন।
