সরকারি হল আরও ৩৬ মাধ্যমিক বিদ্যালয়
রাষ্ট্রীয়করণের জন্য চূড়ান্ত তালিকায় থাকা আরও ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে সরকার।
এসব প্রতিষ্ঠানকে সরকারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোমবার আদেশ জারি করেছে। সেখানে বলা হয়েছে, সরকারি হওয়া এসব বিদ্যালয়ের শিক্ষকরা অন্য বিদ্যালয়ে বদলি হতে পারবেন না।
যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার।
এর অংশ হিসেবে গত ২১ মে ২৪টি এবং ৭ মে ১২টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করে সরকার। তার আগে আরও কয়েক ধাপে বেশ কয়েকটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়।
