মিরপুর আগোরাকে ৫ লাখ টাকা জরিমানা
বিএসটিআইর অনুমোদনবিহীন পণ্য পাওয়ায় ঢাকায় চেইনশপ আগোরার মিরপুর শাখাকে ৫ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে।
মঙ্গলবার মিরপুরে সনি সিনেমা হলের পাশে চিড়িয়াখানা সড়কের আগোরায় অভিযান চালিয়ে এই জরিমানা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
ডিএমপির নির্বাহী হাকিম মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগোরায় বিএসটিআইর অনুমোদন বিহীন পণ্য, সেমাই পান তারা। এছাড়া পচা মাছ সংরক্ষণ করায় তাদের ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়ে কথা বলতে আগোরার প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে চাননি।
মিরপুরে আগোরার পাশাপাশি আরও কয়েকটি দোকানে অভিযান চালায় মশিউর পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআইর অনুমোদনহীন সস ব্যবহার করায় বার্গার কিং নামের একটি খাবারের দোকানকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
