ঢাকার মহাখালীতে ভবনে অগ্নিকাণ্ড
ঢাকার মহাখালীর রসুলবাগে একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
সোমবার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগার পর এক ঘণ্টার চেষ্টায় নেভায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, রসুলবাগের একটি সাততলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। চারটি ইউনিট পৌনে ৯টার দিকে আগুন নেভায়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই হারুন উর রশিদ বলেন, ওই ফ্ল্যাট নামে কিরন নামে এক ব্যক্তির। ভাড়াটিয়ারা ওই সময় ফ্ল্যাটে ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভাড়াটিয়ারা দ্রুত নেমে আসার কেউ হতাহত হয়নি।
আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে বলে জানান তিনি।
