রামপুরায় পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর রামপুরার ওয়াপদা রোডের এমএল ১২ তলা টাওয়ারের ছয়তলায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার বেলা ৩টা ৩৮ মিনিটে আসিয়ানা গার্মেন্ট ইন্ডাস্ট্রির আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুপুর পৌনে দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফায়ার সার্ভিসের লেডার দিয়ে গার্মেন্টসের উপর তলায় কেউ আটকে পড়েছে কি না, তা খুঁজে দেখা হয়েছে; কিন্তু কাউকে পাওয়া যায়নি।
“ছয় তলার গুদামে আগুন লাগায় ওখানে থাকা কাপড় পুড়ে গেছে, তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনও দেওয়া যাচ্ছে না।”
ওই তলায় আসিয়ানা পোশাক কারখানার গুদাম বলে জানান তিনি।
