২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিপন্থি ডিইউজে নির্বাচনে গনি-শহিদ পরিষদ জয়ী

ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিএনপিপন্থি অংশের নির্বাচনে কাদের গনি চৌধুরী সভাপতি ও মো. শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 09:56 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

শুক্রবার রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন এই ফলাফল ঘোষনা করেন।

গনি ও  শহিদদের নেতৃত্বাধীন পরিষদই নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন।

কাদের গনি চৌধুরী ৪৯৭ ভোট পেয়ে  সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৩৮৭ ভোট।

নির্বাচিত সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম পেয়েছেন ৬০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খুরশীদ আলম পেয়েছেন ৩৭৬  ভোট।  

বাছির জামাল ৭৩০ ভোট,  শাহিন হাসানত ৫৫২ ভোট এবং আনোয়ারুল কবীর বুলু  ৫৪৮ ভোট পেয়ে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আনোয়ারুল হক।

যুগ্ম সম্পাদক পদে এরফানুল হক নাহিদ ৬৬৫ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে দিদারুল আলম সর্বাধিক ৮০২ ভোট, প্রচার সম্পাদক পদে দেওয়ান মাসুদা সুলতানা ৫৮৬ ভোট, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে আবুল কালাম ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জনকল্যাণ সম্পাদক পদে খন্দকার আলমগীর হোসাইন ও দফতর সম্পাদক পদে শাহজাহান সাজু  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

৮টি সদস্য পদে নির্বাচিতরা হলেন ক্রমানুসারে খন্দকার হাসনাত করিম পিন্টু (৫৭১), রফিক মোহাম্মদ(৫৬৫),  এইচ এম আল আমীন( ৫২৭ ),  সৈয়দ আলী আসফার (৪৯৩), শহীদুল ইসলাম (৪৭২), ডিএম আলমগীর ইসলাম ওমর (৪৬৭), কাজী তমিজউদ্দিন (৪৫৬) এবং রফিক লিটন (৩৮৩)।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। মোট ভোটারের সংখ্যা ছিল ১৬৪৯, ভোট দিয়েছেন ১০৮১ জন।

এই নির্বাচনে দুইটি পরিষদে যথাক্রমে ‘বাকের-খুরশীদ ও ‘গনি-শহিদ’পরিষদ প্রার্থীরা ২০ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া প্যানেল ছাড়া সভাপতি পদে জাহাঙ্গীর আলম প্রধান ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মাসুদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফলাফল ঘোষণার সময়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, সাবেক সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বর্তমান সভাপতি আবদুল হাই শিকদারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।