২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হল আরও ২১ মাধ্যমিক বিদ্যালয়

রাষ্ট্রীয়করণের জন্য চূড়ান্ত তালিকায় থাকা আরও ২১টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2018, 12:05 AM

Updated : 19 Aug 2022, 01:54 PM

ফেনীর ছাগলনাইয়া পাইলট হাই স্কুল, ফুলগাজী পাইলট হাই স্কুল ও আতাতুর্ক মডেল হাই স্কুল এবং রাঙ্গামাটির বিলাইছড়ি উচ্চ বিদ্যালয় ও পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করে বুধবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

চাঁদপুরের ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় ও মতলব জে বি পাইলট উচ্চ বিদ্যালয়, নেত্রকোনার পূর্বধলা জে এম পাইলট উচ্চ বিদ্যাল, কালমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয় ও বারহাট্টা সি কে পি পাইলট উচ্চ বিদ্যালয় এবং দিনাজপুরের নবাবগঞ্জ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি করে নেওয়া হয়েছে।

লালমনিরহোটের হাতিবান্ধা এস এস মডেল হাই স্কুল, বগুড়ার নন্দিগ্রাম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের বেগনাই তেঘুরী মাধ্যমিক বিদ্যালয়, খাগড়াছড়ির লক্ষীছড়ি মডেল উচ্চ বিদ্যালয় ও মাটিরাংগা মডেল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ও মীরসরাই মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।

এছাড়া পঞ্চগড়ের আটোয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রামের রাজিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং কক্সবাজারের রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব বিদ্যালয়ের শিক্ষকরা অন্য বিদ্যালয়ে বদলি হতে পারবেন না।

যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার।

এর ধারাবাহিকতায় দেশের ৪০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৮৫টি কলেজ জাতীয়করণের জন্য চূড়ান্ত করে এসব প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে ২০১৭ সালের ২১ মার্চ আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

চূড়ান্ত তালিকায় থাকা বিদ্যালয়গুলোতে সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পুরনো খবর:

সরকারি হচ্ছে ৩২৫ স্কুল-কলেজ