২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা সংস্কার: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও সড়কে

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমে এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 05:14 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

সোমবার বিকাল ৩টার দিকে তারা রামপুরা ব্রিজ থেকে বাড্ডাগামী সড়ক অবরোধ করলে চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে স্লোগান দিতে থাকে।

তারপর পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসে শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ জানায়।

আধা ঘণ্টা অবরোধ করে রাখার পর সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়ে মূল সড়কের পাশে অবস্থান নিয়ে দাঁড়ায়।

বিকাল ৪টার দিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার রাস্তার অপরপাশ বন্ধ করে দেয়।

সোয়া ৪টার দিকে রাস্তা ছেড়ে দিয়ে মূল সড়কে পাশে চলে যায়  শিক্ষার্থীরা।