২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লেখক ঐক্যের সভাপতি ফাহমিদ, শওকত সাধারণ সম্পাদক

বাংলাদেশ লেখক ঐক্যের নতুন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক সভাপতি এবং শওকত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 03:56 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

রোববার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেখক ঐক্যের প্রথম দ্বিবার্ষিক সম্মিলনে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় রাজধানীর কাটাবনের সন্ধানী চক্ষু হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত ওই সম্মিলনে।

নতুন কার্যকরী কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আরশাদ সিদ্দিকী।

কার্যকরী নির্বাহী কমিটির বিভিন্ন পদ এবং সদস্য পদে অন্যদের মধ্যে মোশাহিদা সুলতানা, আলমগীর খান, হাসান ইকবাল, জি এইচ হাবীব, জাকির তালুকদার, ফয়েজ আলম, চঞ্চল আশরাফ, আহমাদ মোস্তফা কামাল, রাখাল রাহা, প্রশান্ত মৃধা, রায়হান রাইন, পাভেল পার্থ, মোহাম্মদ আজম, আসিফ, আমিরুল বাসার, হামীম কামরুল হক, সামিনা লুৎফা, তাহমিনা শাম্মী ও ইমতিয়ার শামীম রয়েছেন।

অনুষ্ঠানে সংগঠনের গত দুই বছরের কার্যক্রম পর্যালোচনা করার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “যখন লেখক-প্রকাশকদের হত্যা করা হচ্ছিল, মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কুচিত হচ্ছিল, তখন ২০১৬ সালের মার্চ মাসে বাংলাদেশ লেখক ঐক্যের জন্ম হয়। লেখকদের অধিকার এবং লেখালেখির নীতিসংক্রান্ত কিছু বিষয় নিয়ে বাংলাদেশ লেখক ঐক্য গত দুবছরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে।”