২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বনবিদ্যায় মার্স্টার্সের সুযোগ

বাংলাদেশের শিক্ষার্থীদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে ভারতের দেরাদুনের বন গবেষণা ইনস্টিটিউট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 06:02 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

সোমবার ভারতীয় দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দেরাদুনের বন গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের বৃত্তিসহ বনবিদ্যা, উড সায়েন্স অ্যান্ড টেকনোলোজি, পরিবেশ ব্যবস্থাপনা ও সেলুলোজ অ্যান্ড পেপার টেকনোলোজি বিষয়ে মাস্টার্স করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।

এই কোর্সগুলো করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতি বছর দক্ষিণ এশিয়ার ১০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে থাকে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২২ এপ্রিলের মধ্যে তিন কপি আবেদন পত্র জমা দিতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভারতীয় দূতাবাসের এডুকেশন উইং এবং fridu.edu.in ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।