২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ হাজার ইয়াবাকে ৭৫ বানানো ওসির ক্ষমা প্রার্থনা

পাঁচ হাজার ইয়াবা বড়ি আটকের পর আসামিদের কাছ থেকে ঘুষ নিয়ে ৭৫টি উদ্ধার দেখানোর জন্য আদালতের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকার পল্লবী খানার ওসি দাদন ফকির।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 11:11 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

সোমবার ঢাকার মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে তার সঙ্গে ক্ষমা চান তিনি।

তবে হাকিম জিয়ারুল ইসলাম ওসিসহ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ তদন্ত করে ডিএমপির মিরপুর অঞ্চলের উপকমিশনারকে প্রতিবেদন দিতে বলেছেন।

গণমাধ্যমে প্রতিবেদন দেখে আদালত ওসি দাদনকে তার বিরুদ্ধে অভিযোগের ব্যাখ্যা দিতে তলব করেছিল।

কমিউনিটি পুলিশিং কমিটির সিনিয়র উপদেষ্টা শাহজাদার স্ত্রী ও ছেলের শ্বশুরসহ চারজনকে সম্প্রতি ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

গণমাধ্যমে খবর আসে, দুজনের কাছে ৫০০ ইয়াবা পাওয়া গেলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেই সংখ্যা ৭৫ দেখিয়ে দুজনকে ছেড়ে দেন ওসি।

ওই ঘটনার যে ব্যাখ্যা ওসি দিয়েছেন, তাতে বিচারক সন্তুষ্ট না হয়ে তদন্তের নির্দেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলতাফ হোসেন জানিয়েছেন।