২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের তথ্য দিতে সচিব-বিচারককে দুদকের নোটিস

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠায় সম্পদ বিবরণী দাখিল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম এমদাদুদ দস্তগীর এবং তার স্ত্রী সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আকতারকে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 12:09 AM

Updated : 19 Aug 2022, 01:43 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশনের উপ-পরিচালক ঋত্বিক সাহা স্বাক্ষরিত আলাদা নোটিসে এই দম্পতিকে  তাদেরকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়।

দুদকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এই নোটিস দেওয়া হয়।”

পাঠানো নোটিসে দেখা যায়, দুজনকে নিজ ও নির্ভরশীল ব্যাক্তিদের নামে-বেনামে অর্জিত সম্পদ, দায়-দেনাসহ যাবতীয় বিবরণ কমিশনে সচিব বরাবর জমা দিতে বলা হয়েছে।

গত জানুয়ারিতে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।