২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির চিঠি পেয়েছে ইসি; ব্যবস্থা ‘খতিয়ে  দেখে’

‘একতরফা’ নির্বাচনী প্রচার চালাচ্ছেন বলে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে বিএনপির অভিযোগ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 11:04 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

আনুষ্ঠানিক কোনো চিঠি না পেলেও ডাকযোগে পাওয়া একটি চিঠি এসেছে বলে বৃহস্পতিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান।

এর আগে বিএনপি ইসি সচিবালয়ে গিয়ে চিঠি দিয়ে  আসার কথা জানালেও ইসি সচিব বলছেন, তা তারা পাননি।

এখন ডাকযোগে চিঠি পাওয়ার পর বিএনপির অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছেন- জানতে চাইলে হেলালুদ্দীন বলেন, “তফসিল ঘোষণার পরই সব কিছু দেখভালের ভার নির্বাচন কমিশনের ওপর বর্তায়। তবুও কমিশন অভিযোগটি খতিয়ে দেখে নিষ্পত্তি করবে।”

বিকালে দুটি উপ-নির্বাচনের আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সচিব জানান, বিএনপি জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরি করতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একটা চিঠি দিয়েছে।

তিনি বলেন, “আমরা চিঠি আনুষ্ঠানিকভাবে পাইনি। ডাকযোগে পেয়েছি বুধবার সন্ধ্যায়। কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কমিশন বলেছে যে, আইনে যেটা রয়েছে, তা অনুসরণ করেই তাদের অভিযোগটা নিষ্পত্তি করা হবে। “

তফসিলের আগে বিএনপির অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হতে পারে- জানতে চাইলে ইসি সচিব বলেন, “আমরা দরখাস্তটি কেবল পেলাম। বিষয়গুলো আরো খতিয়ে দেখে আপনাদেরকে জানাব। এটি খতিয়ে দেখে বলতে পারব।”