জয় বাংলা কনসার্ট: অনলাইনে নিবন্ধন শুরু
বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে গত কয়েকবারের মত এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। আর এই কনসার্ট উপভোগ করতে হলে অনলাইনে নিবন্ধনও শুরু হয়েছে।
বৃহস্পতিবার সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ থেকে ৬ মার্চ পর্যন্ত ticket.youngbangla.org সাইটে গিয়ে নিবন্ধন করা যাবে।
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা দিয়ে নিবন্ধন করলে টিকেট পৌঁছে যাবে ই-মেইলে।
সিআরআইর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার আয়োজনে ৭ মার্চ বিকাল সোয়া ৩টা থেকে রাত সাড়ে ১০টা আর্মি স্টেডিয়ামে হবে এই কনসার্ট।
এবার কনসার্টে গান পরিবেশ করবে পাওয়ার সার্জ, আরবোভাইরাস, শূন্য, নেমেসিস, ক্রিপটিক ফেইট, লালন, চিরকুট এবং আর্টসেল ব্যান্ড।
এর প্রথমটি হবে শুক্রবার সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে; আর ৫ মার্চ খুলনার সার্কিট হাউজ মাঠে হবে দ্বিতীয়টি।
এবার জয় বাংলা কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে রয়েছে ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন, দৈনিক ইত্তেফাক, দৈনিক সমকাল, সময় টেলিভিশন, আরটিভি, বৈশাখী টেলিভিশন এবং গানবাংলা চ্যানেল।
