২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

আটত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি।)

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 05:15 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

লিখিত পরীক্ষার জন্য ১৬ হাজার ২৮৬ জনকে যোগ্য ঘোষণা করা হয়েছে বলে কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানিয়েছেন।

তিনি বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নন-ক্যাডারে নিয়োগসহ আরও কয়েকটি কাজ করছে কমিশন, সেগুলো শেষ হলে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ জানানো হবে।

টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ফল জানা যাবে। ফল জানতে PSC লিখে স্পেস দিয়ে ৩৮ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিতে হবে।

৩৮তম বিসিএসে অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়া হবে।