২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁসের অভিযোগে ৪ শিক্ষক গ্রেপ্তার

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 05:55 PM

Updated : 19 Aug 2022, 01:38 PM

ঢাকার উত্তরখান ও গাজীপুরে সোমবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রেপ্তার চারজন শিক্ষক। আর অন্যজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপের অ্যাডমিন। তাদের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে।

বিকাল ৪টায় কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে তিনি জানান।