২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্পেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘কমিটমেন্ট টু দ্য নম্বর অব সিভিল মেরিট অর্ডার’ পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 05:10 PM

Updated : 08 Apr 2022, 05:56 PM

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস প্রতিমন্ত্রীর হাতে এই সম্মাননা তুলে দেন।

“স্পেন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখার জন্য স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ প্রতিমন্ত্রীকে এ পদক প্রদান করেন,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই পদক দেওয়ার জন্য স্পেনের রাজাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিমন্ত্রী।