রায়ের পর দেশ ‘ভালো’ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের পরে বাংলাদেশ ‘ভালো’ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার সন্ধ্যায় জধানীর তেজগাঁওয়ের বিজি প্রেস মাঠে কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, “৮ ফেব্রুয়ারি দেশে কোনও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে দেব না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যা যা করা দরকার তারা তাই করবে।”
তিনি বলেন, বিচার বিভাগ ‘সম্পূর্ণ’ স্বাধীন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। (ফাইল ছবি)
আইনশৃঙ্খলা বাহিনী এদেশে কোন সন্ত্রাস, অগ্নিসংযোগ, রাস্তা আটকানো বা অন্য কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে দেবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে তিনি বলেন, “বিএনপি বলছে, নিরীহ মানুষকে নাকি গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা সবাই বিভিন্ন টেলিভিশনে দেখেছেন, ৩০ তারিখে তারা কীভাবে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। প্রিজনভ্যান ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ভিডিও ফুটেজে দেখা গেছে।”
এসব ভিডিও ফুটেজ পর্যালোচনার পর হামলায় ‘জড়িতদের’ গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।
