২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় বখাটে ধরতে পুলিশের বিশেষ দল

একুশে  বইমেলায় বখাটের উৎপাত ঠেকাতে একটি বিশেষ টিম গঠন করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 12:39 AM

Updated : 19 Aug 2022, 01:34 PM

বইমেলায় কেউ হয়রানির শিকার হলে বাংলা পুলিশের একাডেমি কন্ট্রোল কক্ষ ০১৭১৮৭১১৮৭৫ এবং সোহরাওয়ার্দী উদ্যান কন্ট্রোল কক্ষ ০১৭৪২১৬০০৩২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, “বইমেলায় যেমন সাধারণ দর্শনার্থীর আগমন হয় তেমনি মেলা প্রাঙ্গণে হানা দেয় বখাটের দল। তাদের কাজ হচ্ছে সময় সুযোগ বুঝে মেলায় আগত স্কুল-কলেজ পড়ুয়া মেয়ে ও নারীদের উত্ত্যক্ত করা।”

এই উত্ত্যক্তকারীদের ধরতেই পুলিশের ওই বিশেষ টিম করা হয়েছে।