পাঁচ নাইজেরীয় ফুটবলারসহ গ্রেপ্তার ৭
প্রতারণার অভিযোগে পাঁচ নাইজেরীয় ফুটবল খেলোয়াড়সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
পুলিশের এই বিভাগের সহকারী কমিশনার শারমিন জাহান বলেন, রোববার ঢাকার বিভিন্ন এলাকা থেকে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান সহকারী কমিশনার শারমিন।
