উত্তরায় ছিনতাইকারীর ছুরিতে বিকাশ এজেন্টের কর্মী খুন
ঢাকার উত্তরায় এক বিকাশ এজেন্টের কর্মচারীকে ছুরি মেরে খুন করে টাকার ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা।
নিহত আলামিন (২৪) ওই এলাকার এক বিকাশ এজেন্টের কর্মচারী। তার ব্যাগে ওই সময় পাঁচ লাখ টাকার মত ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেরেছে।
এসআই কাওসার বলেন, ছিনতাইকারীরা আলামিনকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
রক্তাক্ত আলামিনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
