২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকার শিরীন শারমিন জাতিসংঘে

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ও বৈশ্বিক পর্যালোচনা সংক্রান্ত অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অবস্থান করছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 11:30 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

বুধবার এ সংক্রান্ত দুটি অধিবেশনে তিনি বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের জনসংযোগ পরিচালক মো. তারিকুল মাহমুদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সামাজিক উন্নয়ন কমিশনের ৫৬তম অধিবেশনে প্রথমে বক্তব্য রাখবেন স্পিকার। পরে বৈশ্বিক পর্যালোচনায় ‘মাদ্রিদ আন্তর্জাতিক পরিকল্পনা’র তুলনামূলক মূল্যায়ন নিয়ে একটি অধিবেশনে বক্তৃতা করবেন তিনি।

গত বছরের ১২-১৪ সেপ্টেম্বর ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘মাদ্রিদ আন্তর্জাতিক পরিকল্পনা (এমআইপিএএ)’র পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বাংলাদেশ সভাপতিত্ব করে।

‘এমআইপিএ’র পর্যালোচানায় সে সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

এছাড়াও চ্যালেঞ্জ মোকাবেলা করে কীভাবে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা সম্ভব, সে সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছিল।

সে সব সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মপকিল্পনা ও অগ্রগতি তুলে ধরতেই এ প্যানেলে আলোচনা অধিবেশনের আয়োজন করে জাতিসংঘ। প্রতি পাঁচ বছর পর পর পর্যালোচনামূলক এ অধিবেশন করার সিদ্ধান্ত রয়েছে।