২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পুলিশের সঙ্গে ‘ডাকাত দলের’ গোলাগুলি

ঢাকার কদমতলীর ওয়াসা এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন দুই ডাকাত আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 11:31 AM

Updated : 19 Aug 2022, 01:31 PM

কদমতলী থানার ওসি এম এ জলিল বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে বটতলা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

আহত মো. জালাল (৪৫) ও মো. শামিমকে (২৮) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, “ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি দল কদমতলীর ওয়াসা এলাকায় গেলে ডাকাতরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে দুই ডাকাতের পায়ে গুলি লাগে।”

ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও  ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করার কথাও বলেছেন ওসি।

তিনি বলেন, ভোরে মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসির দাবি, এই ডাকাত দলটি গত ১৯ জানুয়ারি মিরাজনগর এলাকায় একটি ডাকাতির ঘটনায় জড়িত।