২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হার্ট অ্যাটাকে’ ঢাবি ছাত্রের মৃত্যু

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 01:44 AM

Updated : 19 Aug 2022, 01:29 PM

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডির একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সচিপতি হালদারের মৃত্যু হয় বলে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার জানিয়েছেন।

স্নাতকোত্তরের ছাত্র সচিপতির বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বাবুবাজার পরীঘাটা গ্রামে।

সোমবার সন্ধ্যার পর বুথে ব্যথা অনুভব করলে তাকে ধানমন্ডির ওই ক্লিনিকে নেওয়া হয় জানিয়ে প্রধ্যক্ষ বলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সচিপতি মারা যায়। তার হার্ট অ্যাটাক হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।