২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুল হকের বাবার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রয়াত মেয়র আনিসুল হক ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বাবা শরীফুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 11:44 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

বুধবার সকালে শরীফুল হকের মৃত্যুর পর রাষ্ট্রপতি এক শোকবাণীতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বার্ধক্যজনিত অসুস্থতায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টা ২০ মিনিটে মারা যান ৯৬ বছর বয়সী শরীফুল হক।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাটে জন্ম নেওয়া শরীফুল হক আনসার বাহিনীর কর্মকর্তা ছিলেন।