২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ক্র্যাপ জাহাজাকে চলাচলের অনুমতি দেওয়া কর্মকর্তার শাস্তি দাবি

চলাচলের অযোগ্য ঘোষিত (স্ক্র্যাপ) সরকারি জাহাজ ‘এলসিটি কাজলকে’ ব্যক্তি নামে নিবন্ধন ও ফিটনেস সনদ দেওয়া কর্মকর্তার শাস্তি দাবি করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 01:35 AM

Updated : 19 Aug 2022, 01:28 PM

মঙ্গলবার পুরানা পল্টনের মুক্তিভবনের এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বলেন, ১৫ জানুয়ারি আড়াইশ পর্যটক নিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার সময় বঙ্গোপসাগরে ‘এলসিটি কাজল’র দুটি ইঞ্জিন বিকল হয়ে যায়।

তিনি বলেন, “বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিত্যক্ত জাহাজটি নিলামে বিক্রি করা হয়। এরপর নৌ বাণিজ্য অধ্যাদেশ (এসএমও) ১৯৮৩ লঙ্গন করে নৌবাণিজ্য দপ্তর ব্যক্তি নামে জাহাজটির পুনঃনিবন্ধন ও ফিটনেস এবং নৌ পরিবহন অধিদপ্তর

বে-ক্রসিংয়ের অনুমতি ও সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে চলাচলের জন্য ভয়েস ডিক্লারেশন দেয়।”

অভ্যন্তরীণ নৌযান চালকদের জন্য স্বতন্ত্র পরীক্ষা বোর্ড ও দুর্ঘটনা তদন্তে একটি জাতীয় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি নৌ নিরাপত্তায় নয়টি সুপারিশ করা হয় সংবাদ সম্মেলনে।

এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ শহীদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।