২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গান শোনা নিয়ে ধস্তাধস্তিতে বৃদ্ধের মৃত্যু

রাজধানীর ওয়ারীতে সাউন্ড বক্সে গান শোনা নিয়ে হাতাহাতি ও ধ্বস্তাধস্তির পর অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2018, 08:14 PM

Updated : 08 Apr 2022, 05:46 PM

শুক্রবার দুপুরের এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওয়ারী থানার এসআই হারুনুর রশীদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আর কে মিশন রোডের এক বাসার নিচতলা থেকে দুপুরে নাজমুল হকের (৬৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যিনি ওই ফ্লাটের মালিক।

“সকাল ১১টার দিকে সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে ঝগড়া হয়; পরে ধস্তাধস্তি, হাতাহাতির এক পর‌্যায়ে নাজমুল অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় হাসপাতালে নিলে চিকিসক তাকে মৃত ঘোষণা করে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”

এ ঘটনায় করা মামলায় সাত আসামির মধ্যে চার জনকে গ্রেপ্তার করার কথা জানালেও তাদের পরিচয় জানাননি তিনি।