বিপ্লবী ছাত্রমৈত্রীর কাউন্সিল
‘দ্রোহ প্রতিরোধে সাহসী প্রাণ, মুক্তির লড়াইয়ে রাঙাও রাজপথ’ স্লোগান নিয়ে বিপ্লবী ছাত্রমৈত্রী সংগঠনের চতুর্দশ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে কাউন্সিলের উদ্বোধন করেন বিপ্লবী ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোল্লা হারুন রশিদ।
তিনি বলেন, “সংগঠনের অতীত সংগ্রাম থেকে নিজেদের উজ্জীবিত করে সামনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে লড়তে হবে।”
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশ নেয় বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বিপ্লবী ছাত্রমৈত্রী‘র সাবেক সভাপতি আব্দুর রউফ, বিপ্লবী ছাত্রমৈত্রী‘র সাবেক সাধারণ সম্পাদক হিল্লোল রায়, বিপ্লবী ছাত্রমৈত্রী‘র সাবেক সাংগাঠনিক সম্পাদক খালেদ মোশাররফ ও যুগ্ম আহ্বায়ক ইকবাল কবির।
এরপর ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করে সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
