২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিল পাস

বাহাত্তর সালের ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস’ আইন বাতিল করে নতুন আইন করতে সংসদে বিল পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 09:35 PM

Updated : 08 Apr 2022, 05:42 PM

বুধবার সংসদে এ সংক্রান্ত ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিল-২০১৮’ পাসের প্রস্তাব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলে বলা হয়েছে, কলেজের কাজ হবে চিকিৎসা বিজ্ঞানের সব শাখায় বিশেষজ্ঞ তৈরির লক্ষ্যে হাসপাতাল এবং চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা। এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার আয়োজন এবং সনদ প্রদান। চিকিৎসা বিজ্ঞানে গবেষণার ব্যবস্থা করা, চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

বিলে ২০ সদস্যের কলেজ কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে বিলে।

কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, নির্বাচন, তাদের কার্যাবলী, দায়িত্ব, কাউন্সিলের সভা, কাউন্সিলের কাজ, কার্যাবলী, নির্বাহী কমিটি গঠন, সচিবসহ অন্যান্য কর্মচারী নিয়োগ, কলেজের তহবিল, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদন ও বাজেট, জনসেবক নিয়োগ, বিধিমালা প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়েও বিধান রাখা হয়েছে। 

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “সময়ের প্রয়োজনে এবং প্রশাসনিক কারণে আইনটি জারি করা প্রয়োজন।”