২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের ৪৮ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি ২০১৮-২০১৯ মেয়াদের দায়িত্ব গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 10:42 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডে এসোসিয়েশনের সভা কক্ষে নব নির্বাচিত কমিটির অভিষেক হয়।

অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নির্বাহী কমিটির সভাপতি কর কমিশনার মো. সেলিম আফজাল এবং মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মো. নুরুজ্জামান খানসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করেন সাবেক কমিটির নেতারা।

এনবিআর সদস্য মো. আব্দুর রাজ্জাক সাবেক কমিটির সভাপতি ও মো. আলমগীর হোসেন মহাসচিব ছিলেন।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ৩০ ডিসেম্বর সোনারগাঁও হোটেলে বিসিএস ট্যাকসেশন এসোসিয়েশনের নির্বাহী কমিটির ২০১৮-২০১৯ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো ৪৮টি পদের সব কটিতে সদস্যরা ভোট দেওয়ার সুযোগ পান। নির্বাচনে ৬১৫ জন ভোটারের মধ্যে ৫৩৫ জন ভোট দেন। ভোট গ্রহণ শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রওশন আরা আক্তার, শাহীন আক্তার ও আতিয়ান নাহার।

এছাড়া মো. রেজাউল করিম চৌধুরী কোষাধ্যক্ষ, মো. শব্বির আহমদ ও মো. ছায়িদুজ্জামান ভূঞা যুগ্ম মহাসচিব, মো. মেহেদী হাসান প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. গোলাম কিবরিয়া সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, শামীম বুলবুল ক্রীড়া সম্পাদক, মো. মোসাদ্দেক হুসেন সহ-ক্রীড়া সম্পাদক, নুরুল আমিন গবেষণা সম্পাদক, সাজিদুল ইসলাম সহ-গবেষণা সম্পাদক, মেজবাহ উদ্দিন খান দপ্তর সম্পাদক, মো. মেহেদী মাসুদ ফয়সাল সহ-দপ্তর সম্পাদক, মোহাম্মদ হেফজুর রহমান সাংস্কৃতিক সম্পাদক, সাজিদ খান সহ-সাংস্কৃতিক সম্পাদক, মুরাদ আহমেদ সমাজকল্যাণ সম্পাদক, জানে আলম সহ-সমাজকল্যাণ সম্পাদক, শুহান সাঈদ তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মো. আসাদুজ্জামান সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত ২৬ জন নির্বাহী সদস্য হলেন, আরিফা শাহানা, রঞ্জন কুমার ভৌমিক, সামস উদ্দিন আহমেদ, মোহাম্মদ আবুল কালাম, রঞ্জিৎ কুমার তালুকদার, খন্দকার খুরশীদ কামাল, কবীর উদ্দিন মোল্লা, সৈয়দ জাকির হোসেন, মো. বজলুর রহমান খান, মো. সারোয়ার হোসেন চৌধুরী, রুনা লায়লা, মো. সেলিম রেজা, মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ খান, মো. মনিরুজ্জামান, রেজিয়া সুলতানা রিজু, মির্জা মোহাম্মদ মামুন সাদাত, মো. মিজানুর রহমান, মোহাম্মদ তারিক ইকবাল, তাপস কুমার চন্দ, মো. সিরাজুম মুনীর, পল্লব কুমার দেব, মো. সাইফুর রহমান রাসেল, অমিত কুমার দাস, মিজ মাফরোজা সুলতানা ইমা, লিংকন রায় ও  মিসপি সরেন।