রাজধানীতে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ৪
রাজধানীর ফার্মগেটে এক বাসে গ্যাস বেলুন বিস্ফোরণে চারজন আহত হয়েছে।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান তেজগাঁও থানার ওসি মাজহার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একটি রিজার্ভ বাসে গ্যাস বেলুন নিয়ে কয়েকজন উঠেছিল। তারা কোনো একটি অনুষ্ঠানে যাচ্ছিল। ফার্মগেটে বাসের মধ্যে কোনো এক যাত্রী সিগারেট ধরালে বেলুন বিস্ফোরণ হয়।”
এতে চারজন আহত হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাজহার।
এদিকে আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
