২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে ৩৮৭০ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি গাড়ি থেকে তিন হাজার ৮৭০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 01:06 AM

Updated : 19 Aug 2022, 01:21 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় কলাবাগান থেকে নিউমার্কেটমুখী পাজেরো জিপ আটকে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল পাওয়া যায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- আলম (২৬) ও হাসানুর রহমান (২৭)।

তারা এসব ফেনসিডিল বেনাপোল থেকে ঢাকায় নিয়ে আসে বলে স্বীকার করেছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।