যমুনা টিভির দুই সংবাদকর্মীর উপর হামলার বিচার শুরু
যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান এবং ক্যামেরাপারসন শাহীন আলমের উপর হামলার মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন হয়। বিচারক শেখ হাফিজুর রহমান সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন।
ঘটনার ফুটেজ, ছবি এবং আলামতে আসামিদের বিরুদ্ধে আনা হত্যাচেষ্টা, মারধর, ভাংচুরের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানান বাদী পক্ষের আইনজীবী একলাছ উদ্দীন ভুইয়া।
২০১৬ সালে ৬ নভেম্বর পুরান ঢাকায় অবৈধ পলিথিন কারখানার ওপর অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন যমুনা টিভির দুই সংবাদকর্মী শাকিল ও শাহীন।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির চেয়ে তখন মানববন্ধন করেছিল বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সাংবাদিকতার শিক্ষার্থীরা।
