২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সেনা কর্মকর্তার চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

দুই সেনা কর্মকর্তাকে চিকিৎসা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 10:03 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

বুধবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ দুজনকে ৮০ লাখ টাকা দেওয়া হয় বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।

দুজনের মধ্যে মেজর জাহিদকে দেওয়া হয়েছে ৫০ লাখ টাকা।

সেনাবাহিনীর এ কর্মকর্তা মালিতে জাতিসংঘ মিশনে কর্মরত অবস্থায় গত সেপ্টেম্বরে বিস্ফোরণে আহত হন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাহিদ।

তার স্ত্রী প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক নেন।

অন্যদিকে লিভার সিরোসিসের চিকিৎসার জন্য লেফটেন্যান্ট কর্নেল শাহিন আহমেদকে ৩০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ দিয়েছেন। প্রধানমন্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।