২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কার পাচ্ছেন প্রতিমন্ত্রী বিপু

বাংলাদেশের যুব সমাজের উন্নয়ন তথা যুবকদের সংগঠিত করে তাদের অর্থনৈতিক সুবিধা বৃদ্ধিতে অবদান রাখার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে ‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কারের জন্য মনোনীত করেছে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 11:19 PM

Updated : 08 Apr 2022, 05:39 PM

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে এ পুরস্কার দেওয়া হবে।

ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস সাধারণত গুণগত মানসম্পন্ন উন্নয়নের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে কার্যকর উন্নয়নে অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্মাননা জানায়।