ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য আবেদন আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
রেজিস্ট্রার অফিসের এমফিল ও পিএইচডি শাখার ৩২৩ নম্বর কক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে এমফিল পাশ অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক সম্মান এবং এক বছরের মাস্টার্স ডিগ্রি অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
মাধ্যমিক বা সমমান থেকে স্নাতক-স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় প্রার্থীকে সিজিপিএ ৫ এর মধ্যে ৩.৫ অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে।
এছাড়াও প্রার্থীর দুই বছরের চাকরির অভিজ্ঞতাসহ স্বীকৃতমানের জার্নালে প্রকাশিত কমপক্ষে দুটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।
