২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ মঙ্গলবার

দেশজুড়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি-আপত্তি ও সংশোধনীর জন্য আবেদন নিষ্পত্তি শেষে ৩১ ডিসেম্বর চূড়ান্ত হবে এ ভোটার তালিকা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 11:29 PM

Updated : 19 Aug 2022, 01:19 PM

গেল বছরের হালনাগাদে এ বছরের ১ জানুয়ারি ১৮ বছর বা তার বেশি বয়সী যারা ভোটার নিবন্ধিত হয়েছে তারাই এবার তালিকাভুক্ত হবে।

২০১৫ সালে কম বয়সী যাদের তথ্য নেওয়া হয়েছিল ও ২০১৭ সালে যারা নিবন্ধিত হয়েছে এমন ৪২ লাখেরও বেশি ভোটার খসড়া তালিকা যুক্ত হচ্ছে।

হালনাগাদ ভোটার তালিকার ঘোষিত সময়সূচির বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান,  ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ; ভোটারদের দাবি আপত্তি ও সংশোধনের জন্য আবেদনের শেষ সময় ১৭ জানুয়ারি; নিষ্পত্তির শেষ সময় ২২ জানুয়ারি ও নিষ্পত্তি শেষে সিদ্ধান্ত ২৭ জানুয়ারির মধ্যে এবং চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ ৩১ জানুয়ারি।

রেজিস্ট্রেশন অফিসার ও অন্য কর্মকর্তাদের স্বাক্ষরসহ হালনাগাদ ভোটার তালিকার খড়সার সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদ/ পৌরসভা, ওয়ার্ড অফিস, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা রেজিস্ট্রেশন কেন্দ্র অথবা জনগুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

 ইসির কর্মকর্তারা জানান, বিদ্যমান তালিকায় ১০ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। তা থেকে হালনাগাদে বাদ যাবে মৃত অন্তত ১৫ লাখ ২৭ হাজারেরও বেশি ভোটার।

২০১৭ সালের হালনাগাদে নিবন্ধিত ৩৩ লাখ ২৮ হাজারেরও বেশি নাগরিকের বাইরে ২০১৫ সালে ১৫ বছর বয়সী ৯ লাখ ৬২ হাজার নাগরিকের তথ্য নেওয়া হয়েছিল; তারাই ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকায় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হচ্ছে।

সেই হিসাবে ২০১৮ সালের জানুয়ারিতে দেশের ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটি ৪৬ লাখের বেশি। এসব ভোটার এ বছরের শেষ দিকে একাদশ সংসদ নির্বাচনে ভোট দেবে।

পুরনো খবর:

হালনাগাদে বাদ যাচ্ছে ‘রেকর্ড সংখ্যক’ মৃত ভোটার
নতুন ভোটার: পুরুষের চেয়ে নারী বেশি