২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের এসআই নিয়োগের পরীক্ষায় ১৫১১ জন উত্তীর্ণ

পুলিশের এসআই (নিরস্ত্র) পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় ১৫১১ জন উত্তীর্ণ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 05:55 PM

Updated : 19 Aug 2022, 06:17 PM

রোববার পুলিশে সদরদপ্তর এক বিজ্ঞপ্তি এই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের কথা জানায়। পুলিশের ওয়েবসাইটেও ফল তুলে দেওয়া হয়েছে।

উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভেরিফিকেশন রিপোর্ট (ভিআর) সম্পন্ন করার পর এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীদের শিক্ষানবিশ এসআই হিসেবে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষানবিশ এসআই হিসেবে যোগদানের তারিখ হতে দুই বছর চাকরির মেয়াদ সফলভাবে সম্পন্নের পর স্থায়ী করা হবে।