২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: বিদেশের নয় কেন্দ্রে পাস ৯৩.৮২%

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বিদেশের নয়টি কেন্দ্রের ৯৩ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2017, 07:40 PM

Updated : 19 Aug 2022, 06:16 PM

গত বছর বিদেশের কেন্দ্র থেকে ৯৯ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসাবে এবার বিদেশের কেন্দ্রে পাসের হার কমেছে ৫ দশমিক ৭০ শতাংশ পয়েন্ট।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার সচিবালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এবার দেশের বাইরের নয়টি কেন্দ্রে ৫৯৯ জন শিক্ষার্থী জেএসসিতে অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৫৬২ জন। তিনটি কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিতভাবে ৮৩ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন।