২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার স্বার্থেই উদযাপনে বিধি-নিষেধ: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের নিরাপত্তার কথা ভেবেই নতুন বছরের প্রথম প্রহরে আনন্দ উদযাপনে কিছু বিধি নিষেধ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 08:53 PM

Updated : 12 Apr 2022, 12:59 AM

তিনি বলেছেন, “থার্টিফার্স্ট নাইটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো নাশকতা যাতে না হয়, সেজন্য কিছু বিধি-নিষেধ দেওয়া হয়েছে।”

মঙ্গলবার বিকালে ইস্কাটনের পুলিশ কনভেশন হলে ডিএমপির শুটিং ক্লাবের উদ্বোধনে সাংবাদিকের প্রশ্নের জবাব এ বিষয়ে কথা বলেন মন্ত্রী।

এর আগে গত ১৩ ডিসেম্বর সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, বছরের শেষ দিন বিকাল থেকে সব বার বন্ধ থাকবে। রাত ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী, বারিধারায় ‘বহিরাগতরা’ প্রবেশ করতে পারবেন না। রাতে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান-সমাবেশ করা যাবে না।

উন্মুক্ত স্থানে বর্ষবরণের আয়োজন বেশ কয়েক বছর ধরেই বন্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা আর কতদিন চলবে জানতে চাইলে মঙ্গলবার আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “দেখুন, মানুষের নিরাপত্তার কথা চিন্তা করি, মানুষের জানমাল ও শান্তি-শৃঙ্খলার কথা চিন্তা করি। সেই চিন্তা করেই এ সমস্ত বিধি নিষেধ।”

পুরনো খবর:

বড় দিন ও থার্টি ফার্স্টে বিশেষ নিরাপত্তা: মন্ত্রী