চুক্তিতে পিডিবির চেয়ারম্যান থাকছেন খালেদ মাহমুদ
চাকরির মেয়াদ শেষ হওয়ায় এবার চুক্তিতে খালেদ মাহমুদকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
এই প্রকৌশলীর অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে আগামী দুই বছরের চুক্তিতে পিডিবি চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ২২ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
পিডিবির সদস্য (উৎপাদন) হিসেবে দায়িত্ব পালন করা প্রকৌশলী খালেদ মাহমুদ গত বছরের ১৭ অগাস্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পান। সম্প্রতি তার চাকরির মেয়াদ শেষ হয়েছে।
