২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুম টু রিডের সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এমওইউ

ঢাকা জেলায় শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে রুম টু রিড বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 07:54 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে মঙ্গলবার এক মতবিনিময় সভার পর এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মতিঝিল, রমনা, ডেমরা ও লালবাগ থানার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পড়ার দক্ষতা ও পাঠাভ্যাস গড়ে তোলার কাজে সহায়তা করবে রুম টু রিড বাংলাদেশ।

রুম টু রিড ঢাকার ফিল্ড অফিসের এম এম শাইখুলুজ্জামান মিনারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকার বিভাগীয় উপ-পরিচালক ইন্দু ভূষণ দেব ও বিশেষ অতিথি হিসেবে ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন আরা বেগম উপস্থিত ছিলেন।

ইন্দু ভূষণ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রুম টু রিডের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড একটি সরকারঘোষিত প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে রুম টু রিড অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে সমন্বয় করে উক্ত কর্মসূচি বাস্তবায়ন করছে।