২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মহিউদ্দিনের নেতৃত্বে জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম

সারাদেশের জেলা পরিষদ চেয়ারম্যানদের নিয়ে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 07:52 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

ফোরামের আহ্বায়ক হয়েছেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন; সদস্য সচিব হয়েছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সভায় এই কমিটি গঠন হয় বলে ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাত সদস্যের এই আহ্বায়ক কমিটিতে সদস্য রয়েছেন- যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাফিয়া খানম, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এবং নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এবিএম জাফরুল্লাহ।