২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালক

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের চলতি দায়িত্ব চালিয়ে আসা মো. মাহফুজুর রহমানকে দুই বছরের চুক্তিতে এই বোর্ডের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 09:43 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে সোমবার এই নিয়োগের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম মমতাজ উদ্দিন অবসরে যাওয়ার পর থেকেই ওই পদে চলতি দায়িত্বে ছিলেন মাহফুজুর।

এদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরীকে দুই বছরের চুক্তিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পিআরএলে থাকা স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. সৈয়দ আব্দুল কাদের দুই বছরের চুক্তিতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি বিভাগে অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন।

এছাড়া পিআরএলে থাকা স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. এ বি এম আব্দুস সালামকে দুই বছরের চুক্তিতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পেডিয়াট্রিক কার্ডিওলজির অধ্যাপক নিয়োগ দিয়ে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চুক্তিতে নিয়োগ পাওয়া চার কর্মকর্তার নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে আদেশে জানানো হয়েছে।