২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপান ও মাদকবিরোধী লংমার্চ শুরু

ধূমপান ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থী ও যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে ঢাকা থেকে দর্শনা পর্যন্ত লংমার্চ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 12:57 AM

Updated : 19 Aug 2022, 06:12 PM

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই লংমার্চের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

‘এসো ধূমপান, মাদক ও দুর্নীতি বিরোধী স্বপ্ন গাঁথি’ স্লোগান নিয়ে লংমার্চের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সারডা সোসাইটি।

সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পর্যন্ত হওয়া এই লংমার্চে ‘এক কোটি শিক্ষার্থী ও যুবসমাজকে’ উদ্বুদ্ধকরণের লক্ষ্য নির্ধারণ করেছেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সারডা সোসাইটির সভাপতি নবাব আলী হাসান আসকারী, নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।